Posts

Showing posts from November, 2017
Image
ধুসর শৈশব। বা উণ্ডুলেপণা সেই পুরাতন ভৃত্যের মতো। ছাড়ালেও আমায় ছেড়ে যায় না। সুখে থাকতে আমাকে ভূতে কিলোয়। যেখানে যাওয়ার কথা নয় সেখানে চলে যাই। ইচ্ছে দমিয়ে বাঁচা যে আমার কম্ম নয়, তা এই আধবুড়ো বয়সে এসে আরও বেশি করে টের পাচ্ছি। তা এহেন এক অদম্য ইচ্ছে ভর করেছিল আমার মগজে। কাজায় এক সকালে আলুর পরোটা খেতে খেতে হঠাৎ ইচ্ছে হল গ্রেটার   হিমালয়ান রিজিয়নে বাইক রাইড করব। ব্যস , বাইক ভাড়া করে বেরিয়ে পড়লাম রুক্ষ প্রান্তরে। বাইক রাইডের গল্প এটা নয়। সে গল্প অন্য কোনোদিন শোনাব। আজ এক অন্য জীবনের গল্প। যে জীবনের গল্পে কোনও   রং নেই। শুধুই ধুসর চাদর বিছানো। এ এক অন্য ভারতবর্ষ। আমাদেরই দেশের ভেতর ঘুমিয়ে থাকা আরেকটি দেশ। যে দেশের মানুষের কথা কেউ বলে না। যে দেশের ছবি খুব একটা প্রকাশ্যে আসে না। হিমাচলের প্রত্যন্ত প্রান্তরে তিব্বত ঘেঁষা গ্রাম ‘হিক্কিম’ । এই গ্রামেই রয়েছে বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত পোস্ট অফিসটি। এবং সেটি এখনও যথেষ্ট সচল। এই পোস্ট অফিস বা ডাকঘরটি দেখতে কিছু মানুষ আসেন। আসলে কিছু মানুষ তো চিরকালই অন্য চোখে দুনিয়াটা দেখতে ভালোবাসেন। ফলে তাঁরাই আসেন এই চোদ্দ হাজার পাঁচশ সাতষট...
Image
কিস্‌সা রোঘি কা: পাঁচ আপেল বাগানের মালকিন চন্দ্রকান্তাজি বেশ হাসি খুশি। টেনে নিয়ে গেলেন আপেল বাগানের ভেতর। বললেন,“লিজিয়ে খিঁচিয়ে তসবির।” আপেলের ও আপেল বাগিচার ছবি তোলা হয়ে গেলে ওনাকে জিঞ্জেস করলাম, “আপনার একটা ছবি তুলব?” চন্দ্রকান্তার কুঁচকে যাওয়া গালের আপেল রঙা চামড়ার আভা আরও রাঙা হল,“হায় রাম,ম্যারা তসবির খিঁচোগে? ক্যায়সা আয়ে গা?” ওনার ছবি তুললাম। আপেল গাছের ছায়ায় দাঁড়িয়ে বেশ হাসিখুশি পোজও দিলেন। ক‍্যামেরার এলসিডি স্ক্রিন মেলে ধরে ওনাকে ছবিগুলো দেখালাম। নিজের ছবি দেখে উনি হেসেই খুন। বুঝলাম খুশি হয়েছেন। এলসিডি স্ক্রিন থেকে চোখ সরিয়ে চন্দ্রকান্তা বললেন,“থোরা রুকো, হাম অভি আতে হ্যায়।” কথা শেষ করে উনি হাঁটা দিলেন। আপেল গাছের ছায়ায় দাঁড়িয়ে দেখলাম চন্দ্রকান্তা দ্রুত মিলিয়ে যাচ্ছেন পাথরের সিঁড়ির ধাপে। ওনার পিছু পিছু আমিও এগিয়ে গেলাম সেই দিকে। আমার সন্ধানী চোখ খুঁজছিল কুকুর দু’টোকে। পাছে আবার না এসে পড়ে তাই ভয়ে ভয়ে ওই পাথরের সিঁড়ির কাছে এসে দাঁড়ালাম। পাথরের পাঁচিলে রোদ লেগে আছে। কুকুর দু’টো কোথায় গিয়ে বসে আছে কে জানে? যেখানটায় সেই রাজকন্যাকে এক ঝলক দেখেছিলাম সে...