গোটা ভিডিওটি একটি অংশ বিশেষ। পুরি পিকচার আভি বাকি হ্যায়। বন্ধুগণ,আপনারা নিশ্চয়ই এই তেতাল্লিশ সেকেন্ড দৈর্ঘের ছবিটি দেখে ফেলেছেন। কি ভাবছেন? কলকাতার কোনও নামী দামি দু র্গা পুজোর থিম বাজারে ফাঁস হয়ে গিয়েছে? তাই তো? তাহলে তো মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। আজ্ঞে না, এই ফমূর্লায় অঙ্ক কষতে যাবেন না। তাহলে মিলবে না। পেজ থ্রি গসিপও নয় যে ইন্ট্রো পড়েই সব বুঝে যাবেন। টেলিভিশনের ডেফার্ড লাইফ নয় যে, অ্যাঙ্কর আর রিপোর্টার মিলে অন স্পট মামলার আগাম রায় শুনিয়ে দেবেন জনতাকে। এই ভিডিও ক্লিপটি বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিথ কেদারনাথ মন্দিরের। ঠিকই পড়ছেন কোনও ভুল নেই। কেদারনাথ মন্দিরই। যা কিনা গাড়োয়াল সহ গোটা ভারতের সব থেকে হাই প্রোফাইল শৈব্যতীর্থ। যেখানে যেতে পারলে মানুষ নিজেকে ধন্য মনে করে। এ অধমের অবশ্য সে সৌভাগ্য আগেই ঘটেছে। শিবজির কৃপা থাকলে হয়ত খুব শিগশির আবার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেদারনাথে এই মচ্ছব কেন? এ তো লালকেল্লা,আগ্রাফোর্ট,চিতোর ফোর্ট,বৃন্দাবন গার্ডেন কিংবা ভিক্টোরিয়া নয় যে হাসি খুশি মুখি ডান্ডিয়া কালচারে অভ্যস্ত আগমার্কা ট্যুরিস্ট টানতে হবে। থাক না কিছু জায়গা কাঁচা টাকা গ...