Posts

Showing posts from 2017
Image
                             ।। হিমালয়ের অজন্তা।। একেবারে হাড় কাঁপানো সকাল। ইংরেজিতে যাকে বলে চিলি   মর্নিং। ঘর থেকে বাইরে আসতেই এক ঝলকে মনে হল চোখের সামনে বুঝি সোনার পাহাড়। না,তা নয়।আসলে ন্যাড়া পাহাড়ের গায়ে সোনালি রোদ মেখে আছে। তাই গোটা পাহাড়টাই সোনার পাহাড় হয়ে গিয়েছে। ন্যাড়া পাহাড়ের গা বেয়ে নেমে আসছে সোনালি রোদ। আর তাকেই দেখেই হঠাৎ এক ঝলকে সোনার পাহাড় ভেবে ভুল করে বসেছিলাম আর কী! ঘর থেকে বের হলেই এ দৃশ্য।  ন্যাড়া পাহাড় রোদ মেখে থাকে। টাবোর সোনালি সকাল। যে বাড়িটিতে থাকার জায়গা জুটিয়েছি সেটি এক্কেবারে আপেল বাগানের মধ্যে। ঘর থেকে বের হলেই চারদিকে গাছ ভর্তি আপেল। কিন্নরের আপেল তো আগেই খেয়েছি এবার স্পিতি উপত্যকার আপেলের স্বাদ নিলাম মন ভরে। সকালে ঘুম থেকে ওঠার পরই মকান মালকিন এক কাপ চায়ের সাথে খানকতক আপেল দিয়ে গেছেন ঘরে। গাছ পাকা আপেল দিয়েই ব্রেক ফাস্ট সেরে নিয়েছি। মকান মালকিনের দাক্ষিণ্যে আমার সকালের ব্রেকফাস্টের খরচা বেঁচে গেল। আমার আস্তানা। ঘর থেকে বের হলেই গাছ ভর্তি আপেল। ...
Image
ধুসর শৈশব। বা উণ্ডুলেপণা সেই পুরাতন ভৃত্যের মতো। ছাড়ালেও আমায় ছেড়ে যায় না। সুখে থাকতে আমাকে ভূতে কিলোয়। যেখানে যাওয়ার কথা নয় সেখানে চলে যাই। ইচ্ছে দমিয়ে বাঁচা যে আমার কম্ম নয়, তা এই আধবুড়ো বয়সে এসে আরও বেশি করে টের পাচ্ছি। তা এহেন এক অদম্য ইচ্ছে ভর করেছিল আমার মগজে। কাজায় এক সকালে আলুর পরোটা খেতে খেতে হঠাৎ ইচ্ছে হল গ্রেটার   হিমালয়ান রিজিয়নে বাইক রাইড করব। ব্যস , বাইক ভাড়া করে বেরিয়ে পড়লাম রুক্ষ প্রান্তরে। বাইক রাইডের গল্প এটা নয়। সে গল্প অন্য কোনোদিন শোনাব। আজ এক অন্য জীবনের গল্প। যে জীবনের গল্পে কোনও   রং নেই। শুধুই ধুসর চাদর বিছানো। এ এক অন্য ভারতবর্ষ। আমাদেরই দেশের ভেতর ঘুমিয়ে থাকা আরেকটি দেশ। যে দেশের মানুষের কথা কেউ বলে না। যে দেশের ছবি খুব একটা প্রকাশ্যে আসে না। হিমাচলের প্রত্যন্ত প্রান্তরে তিব্বত ঘেঁষা গ্রাম ‘হিক্কিম’ । এই গ্রামেই রয়েছে বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত পোস্ট অফিসটি। এবং সেটি এখনও যথেষ্ট সচল। এই পোস্ট অফিস বা ডাকঘরটি দেখতে কিছু মানুষ আসেন। আসলে কিছু মানুষ তো চিরকালই অন্য চোখে দুনিয়াটা দেখতে ভালোবাসেন। ফলে তাঁরাই আসেন এই চোদ্দ হাজার পাঁচশ সাতষট...