Posts

Showing posts from October, 2017
Image
ধানকার মনাস্ট্রি স্পিতি উপত্যকার শীতল মরু গ্রাম ধানকার। সেই গ্রামেই দেখা মেলে প্রাচীন ধানকার মনাস্ট্রির। উচ্চতা বারো হাজার সাতশো চুয়াত্তর ফুট। গোটা বিশ্বের কাছে এই গুম্ফা একটি দ্রষ্টব্য স্থান। সেই কারণে বহু ভিনদেশি পর্যটক এখানে ছুটে আসেন। স্পিতি উপত্যকার প্রাচীন গুম্ফাগুলির মধ্যে ধানকার গুম্ফা অন্যতম। দূর থেকে দেখলে মনে মনে হবে একটা মস্ত উঁইয়ের ঢিঁপি বুঝি দাঁড়িয়ে আছে। এই বুঝি খসে পড়ল বলে। আসলে পুরোটারই প্রকৃতির সৃষ্টি। রুক্ষ পাহাড়ের গায়ে হাওয়া বয়ে বয়ে পাথর খয়ে গিয়ে এই অদ্ভুত আকৃতি নিয়েছে। ধানকারের এই আকৃতিই বৈশিষ্ট। সপ্তদশ শতকে এই ধানকারই ছিল স্পিতির রাজাদের রাজধানী। বর্তমানে অবশ্য স্পিতির সদর শহর কাজা। তিব্বতি ভাষায় ‘ধাং’ শব্দের অর্থ উঁচু বা খাড়া পাহাড়। আর ‘কার’ শব্দের অর্থ দুর্গ। অর্থাৎ খাড়া পাহাড়ের মাথায় দুর্গ। তাই ধাংকার বা ধানকার শব্দকে ইংরেজিতে তর্জমা করে বলা হয়, “Fort on a cliff.” ছবিতে খুব কাছ থেকে তুলে ধরা হয়েছে প্রাচীন ধানকার গুম্ফাকে। যদিও একটি নতুন মনাস্ট্রি পরে তৈরি করা হয়েছে ধানকারে। তার নির্মান শৈলি একটু ভিন্ন ধরণের।  ধানকার গ্রাম।